ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা প্রেত্নীপাড়া গ্রামের এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে।
কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলি জানান, ওই কিশোরী রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুজন দৃর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়। তাকে বাড়ি থেকে খানিক দূরে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে ওড়না দিয়ে মুখ ও হাত পা বেঁধে ফেলে রেখে যায়।
আরও পড়ুনঃ মোরেলগঞ্জে দুধের সঙ্গে বিষপানে শিশু কন্যা হত্যার অভিযোগ
রাতে তাকে খোঁজ করে পাওয়া যায় না। শনিবার সকালে গ্রামের লোকজন মাঠে কাজ করতে গিয়ে কিশোরীকে দেখতে পায়। তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু