অন্তরঙ্গ দৃশ্য প্রসঙ্গে জেক্যুলিন

এবারই প্রথমবারের মতো সালমান খানের সঙ্গে ‘কিক’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের এ সময়ের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী জেক্যুলিন ফার্নান্দিজ। সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাত্ করেই সালমান খান জানালেন, স্ক্রিপ্টে যেসব অন্তরঙ্গ দৃশ্য উল্লেখ রয়েছে, তার সবটুকু বাদ দেওয়ার জন্য। এর জন্য সালমান খান পরিচালককে দোষ না দিয়ে জেক্যুলিনকেই দুষেছেন অনেকটা। কিন্তু জেক্যুলিন বলেন অন্য কথা। তিনি বলেন ‘আমি তো স্ক্রিপ্টের কেথাও কোনো অন্তরঙ্গ দৃশ্য দেখিনি, যদি এখন থাকে তাহলে তা পরে যোগ করা হয়েছে।’