আজ লোক নাট্যদলের ‘সুনাগরিকের সন্ধানে’
প্রকাশ : ১৬ জুন ২০১৩, ২১:১৪
নাট্য সংগঠন লোক নাট্যদল আরও একটি নতুন নাটক মঞ্চে এনেছে। দলের ২৬তম প্রযোজনা ‘সুনাগরিকের সন্ধানে’-এর প্রথম মঞ্চায়ন হয় গত ১৩ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে নাটকটির ৩য় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। ‘সুনাগরিকের সন্ধানে’ রচনা করেছেন অধ্যাপক মলয় ভৌমিক এবং নির্দেশনা দিয়েছেন খায়রুল আলম টিপু। উল্লেখ্য, ১৯৮১ সালের ৬ জুলাই প্রতিষ্ঠার পর থেকে লোক নাট্যদল এ পর্যন্ত দেশি-বিদেশি বিভিন্ন নাট্যকারের নাটক বিভিন্ন আঙ্গিকে মঞ্চে এনেছে। বৈচিত্র্যময় নিরীক্ষাধর্মী নাটক মঞ্চায়নে লোক নাট্যদলের রয়েছে বিশেষ সুখ্যাতি। তারই ধারাবাহিকতায় লোক নাট্যদল ‘সুনাগরিকের সন্ধানে’ নাটকটি মঞ্চে আনল।
অভিনয় করেছেন-তানভীর রাজিব, তানজীনা রহমান, মোজাম্মেল হক পাপন, মোজাক্কের আলম রাফান, সোহেল মাসুদ প্রমুখ।