ফারজানা ছবির ‘ডানা’

সফুরার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি পত্র-পত্রিকাসহ এলাকা থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সম্প্রতি একটি নাটক নির্মাণ হয়। নাটকটির নাম ‘ডানা’। ফারজানা ছবি নাটকটির কেন্দ্রীয় চরিত্র সফুরা ভূমিকায় অভিনয় করেছেন। ফারজানা ছবি বলেন, ‘বরাবরই ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের সুযোগ আমার অভিনয় জীবনকে সমৃদ্ধ করেছে। এই গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এবং সফুরা চরিত্রটি একটি বাস্তব চরিত্র। অভিনয়কালীন সময়ে একটি দৃশ্যধারণের জন্য আমাকে টানা সাড়ে তিন ঘণ্টা একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। কাজটি শেষে আমি প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়ি। নাটকটি আসছে ঈদে প্রচার হবে।’