শেখ রাসেলেই থাকছেন বিপ্লব

শেখ রাসেলের গোলকিপার বিপ্লব দল ছাড়ছেন না। তিনি আগামী মৌসুমেও শেখ রাসেলের জার্সি গায়ে খেলবেন বলে জানা গেছে। জানা গেছে, ক্লাবটির সাথে এ ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়ে গেছে এবং তিনি ৩০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন। দল ছাড়ছেন না কোচ একেএম মারুফুল হক। তিনিও শেখ রাসেলের সাথে আলোচনা চূড়ান্ত করে ফেলেছেন। কোচের পারিশ্রমিক ২৩ লাখ টাকা বলে জানা গেছে। শেখ রাসেল এই কোচের তালিম নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনটি শিরোপা ঘরে তুলেছে।