জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ
প্রকাশ : ১৬ জুন ২০১৩, ২২:০৬
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে জয় পেয়েছে মানিকগঞ্জ, যশোর, ফরিদপুর, চট্টগ্রাম, খুলনা ও নোয়াখালী জেলা দল। গতকাল রবিবার ফরিদপুর ভেন্যুতে মানিকগঞ্জ জেলা দল ৮ উইকেটে ঢাকা জেলা দলকে পরাজিত করে। কুষ্টিয়া ভেন্যুতে যশোর জেলা দল ৪ উইকেটে হারিয়েছে সাতক্ষীরা জেলা দলকে। নড়াইল ভেন্যুতে ফরিদপুর জেলা দল ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে গোপালগঞ্জ জেলা দলকে।
নোয়াখালী ভেন্যুতে চট্টগ্রাম জেলা দল ৩ উইকেটে হারিয়েছে কুমিল্লা জেলা দলকে। সাতক্ষীরা ভেন্যুতে খুলনা জেলা দল ৮ উইকেটে হারিয়েছে চুয়াডাঙ্গা জেলা দলকে। চাঁদপুর ভেন্যুতে নোয়াখালী জেলা দল ২ উইকেটে হারিয়েছে কক্সবাজার জেলা দলকে।