দুই দফা দাবিতে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও পেশাগত সমস্যা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সংকট নিরসনে আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশসহ ২ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা। কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. ফজলুল হক মল্লিক ও সদস্য সচিব খন্দকার মাইনুর রহমানের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাবির সপক্ষে একটি স্মারকলিপি পেশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক এ কে এম আব্দুল মোতালেব, ঢাকা ওয়াসা ডিইএ’র সম্পাদক মো. আব্দুল মান্নান, বিটিসিএল ডিপ্রস’র সম্পাদক মো. নাসির উদ্দিন, পানি উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি রণজিত্ কুমার পাল, বিদ্যুত্ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সম্পাদক মো. ফজলুর রহমান খান, সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সম্পাদক মো. আব্দুন নুমান প্রমুখ।