বাংলালিংক-এর নয়া চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক-এর নতুন চিফ কমার্শিয়াল অফিসার হিসাবে শিহাব আহমাদ আগামী ২৬ জুন তার দায়িত্ব গ্রহণ করবেন। ইতিপূর্বে তিনি বাংলালিংক-এর মার্কেটিং সিনিয়র ডিরেক্টর হিসাবে নিয়োজিত ছিলেন। তিনি লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সাইন্স থেকে এমবিএ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং-এ বিসিএস ডিগ্রি লাভ করেন। -প্রেস বিজ্ঞপ্তি