বরিশালে ৪ কাউন্সিলর প্রার্থী ৪র্থ বারের মতো নির্বাচিত

এখানকার সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের কাছে নতুন মুখের কাউন্সিলর প্রার্থীরাই গ্রহণযোগ্যতা পেয়েছেন বেশি। সর্বত্র নতুন প্রার্থীদের জয়জয়কার অবস্থার মধ্যেও পুরনো ৪ প্রভাবশালী কাউন্সিলর হ্যাটট্রিক করার পর ৪র্থ বারের মতো নির্বাচিত হয়েছেন। পর পর তিনবার নির্বাচিত হওয়ার পর ৪র্থবারের মতো নির্বাচিত কাউন্সিলররা হচ্ছেন ২নং ওয়ার্ড থেকে স্বতন্ত্র একেএম মুরতজা আবেদীন, ৮নং ওয়ার্ডে বিএনপি দলীয় কাউন্সিলর সেলিম হাওলাদার, ১৫নং ওয়ার্ড থেকে স্বতন্ত্র সৈয়দ জাকির হোসেন জেলাল, ২১নং ওয়ার্ডের বিএনপি দলীয় আলতাফ মাহমুদ শিকদার। হ্যাটট্রিক করেছেন ১২নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কেএম শহিদুল্লাহ (টিউবওয়েল) ও ২৮নং ওয়ার্ডে পরপর তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেছেন বিএনপি দলীয় হুমায়ুন কবির (টিউবওয়েল)। এছাড়াও এ নির্বাচনে নতুন মুখের প্রার্থী ও বিএনপি দলীয় বেশিরভাগ কাউন্সিলর প্রার্থী বিজয়ী হয়েছেন। এদের মধ্যে ওয়ার্ড বিএনপি নেতা ও নতুন মুখের প্রার্থী ১নং ওয়ার্ড সৈয়দ সাইদুল হাসান মামুন (টিউবওয়েল) প্রতীক নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ৩নং ওয়ার্ডেও বিএনপি দলীয় নতুন মুখের প্রার্থী সৈয়দ হাবিবুর রহমান ফারুক (বৈদ্যুতিক পাখা), ৪নং ওয়ার্ডে বিএনপি দলীয় মোঃ ইউনুস মিয়া (হাতি), ৫নং ওয়ার্ডে বিএনপি দলীয় মাইনুল হক (টিউবওয়েল), ৬নং ওয়ার্ডে বিএনপি দলীয় এম.ডি হাবিবুর রহমান (টিউবওয়েল), ৭নং ওয়ার্ড থেকে বিএনপি দলীয় নতুন মুখের প্রার্থী সৈয়দ আকবর (হাতি) প্রতীক নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ৯নং ওয়ার্ডে বিএনপি দলীয় হারুন অর রশিদ (হাতি), ১০নং ওয়ার্ডে বিএনপি দলীয় জয়নাল আবেদিন হাওলাদার (আপেল) প্রতীক নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ১১নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত মজিবর রহমান (চাঁদ) প্রতীক, ১৩নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী মেহেদি পারভেজ খান (পান পাতা), ১৪নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত এডভোকেট সালাউদ্দিন মাসুম (বৈদ্যুতিক পাখা) প্রতীক নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ১৬নং ওয়ার্ডে আওয়ামী লীগ দলীয় মোশারেফ আলী খান (চাঁদ) প্রতীক, ১৭নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত আকতার উজ্জামান গাজী হীরু (টিউবওয়েল), ১৮নং ওয়ার্ডে বিএনপি দলীয় কাউন্সিলর মীর একেএম জাহিদুল কবির (হাতি), ১৯নং ওয়ার্ডে আওয়ামী লীগ দলীয় গাজী নঈমুল হোসেন লিটু (টিউবওয়েল) প্রতীক নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ২০নং ওয়ার্ডে নতুন মুখের স্বতন্ত্র প্রার্থী এসএম জাকির হোসেন (টিউবওয়েল) নিয়ে বিজয়ী হয়েছেন, ২২নং ওয়ার্ডে স্বতন্ত্র শহিদুল ইসলাম (মোরগ), ২৩নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত রেজাউল চৌধুরী রেজভী (মোরগ), ২৪নং ওয়ার্ডে বিএনপি দলীয় কাউন্সিলর ফিরোজ আহমেদ (মোরগ), ২৫নং ওয়ার্ডে বিএনপি দলীয় কাউন্সিলর প্রার্থী জিয়াউদ্দিন সিকদার জিয়া (টিউবওয়েল) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন, ২৬নং ওয়ার্ডে বিএনপি দলীয় কাউন্সিলর ফরিদ উদ্দিন হাওলাদার (আপেল), ২৭নং ওয়ার্ডে বিএনপি দলীয় নূরুল ইসলাম (মোরগ), ২৯নং ওয়ার্ডে নতুন মুখের বিএনপি দলীয় কাউন্সিলর কাজী মনিরুল ইসলাম (টিউবওয়েল), ৩০নং ওয়ার্ডে নতুন মুখের প্রার্থী বিএনপি দলীয় কাউন্সিলর খায়রুল মামুন (টিউবওয়েল) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।