রাসিক নির্বাচনে বিজয়ী কাউন্সিলররা

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৩০টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ২৯টির ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যে সর্বাধিক ১৮ জন বিএনপি সমর্থিত, ৬ জন আওয়ামী লীগ সমর্থিত, একজন জামায়াত সমর্থিত এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এদিকে ৮ নম্বর ওয়ার্ডের একটি বুথের ইভিএম মেশিন নষ্ট হওয়ায় ওই কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে ফলাফল ঘোষিত ২৯টি ওয়ার্ডের মধ্যে ১১ কাউন্সিলর এবং ১০টি সংরক্ষিত জোনের মধ্যে তিনজন নারী কাউন্সিলর পুনঃনির্বাচিত হয়েছেন। এগুলো হলো যথাক্রমে ১, ৫, ১৩, ১৪, ১৫, ১৬, ১৯, ২০, ২১, ২২, ২৭ সাধারণ ওয়ার্ড এবং ৩, ৪ ও ৯নং জোনের সংরক্ষিত ওয়ার্ড। বাকি ১৯ জন সাধারণ ও ৭ জন সংরক্ষিত কাউন্সিলর নতুন মুখ। অর্থাত্ ১৯টি সাধারণ ও ৭টি সংরক্ষিত ওয়ার্ডের বর্তমান কাউন্সিলরগণ পরাজিত হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী কাউন্সিলরগণ হলেন যথাক্রমে ৫ নম্বর ওয়ার্ড থেকে মো. কামরুজ্জামান (টিউবওয়েল-২৬৮৪), ৬ নম্বর ওয়ার্ডে নুরুজ্জামান (মোরগ-১৪৬৪), ২১ নম্বর ওয়ার্ডে নিযামউল আযীম (টিউবওয়েল-২১৩৭), ২২ নম্বর ওয়ার্ডে আবদুল হামিদ সরকার টেকন (হাতি-২২৮৬), ২৩ নম্বর ওয়ার্ডে মাহাতাব হোসেন চৌধুরী (হাতি-১৮০০) ও ২৪ নম্বর ওয়ার্ডে আরমান আলী (হাতি-২৯৯৬)। বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলরগণ হলেন যথাক্রমে ১ নম্বর ওয়ার্ডে মনসুর রহমান (আপেল-২৩৯৯), ২ নম্বর ওয়ার্ডে মাহবুব সাঈদ টুকু (মোরগ-৪১০৪), ৪ নম্বর ওয়ার্ডে রুহুল আমিন (হাতি-৩৭৭৭), ৭ নম্বর ওয়ার্ডে সোহরাব হোসেন (বাস-১৮৬৯), ১১ নম্বর ওয়ার্ডে আবু বাক্কর কিনু (টিউবওয়েল-২৬০৬), ১২ নম্বর ওয়ার্ডে ইকবাল হোসেন দিলদার (টিউবওয়েল-২৪৬১), ১৩ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম মিলু (মোরগ-২১৩৩), ১৪ নম্বর ওয়ার্ডে মো. টুটুল (বৈদ্যুতিক পাখা-২৮৬৬), ১৫ নম্বরে আবদুস সোবহান লিটন (মোরগ-৩৬৫৭), ১৬ নম্বর ওয়ার্ডে বেলাল আহমেদ (হাতি-৪২৭৫), ১৭ নম্বর ওয়ার্ডে মনজুর হোসেন (হাতি-৪৪২০), ১৮ নম্বর ওয়ার্ডে মনির হোসেন (পদ্মফুল-২২৩৬), ১৯ নম্বর ওয়ার্ডে নুরুজ্জামান টিটো (হাতি-৫৮৮৫), ২০ নম্বর ওয়ার্ডে মুস্তাক হোসেন রতন (হাতি-১৭৮৭), ২৫ নম্বর ওয়ার্ডে তরিকুল ইসলাম পল্টু (টিউবওয়েল-৩০৭৮), ২৭ নম্বর ওয়ার্ডে আনোয়ারুল আমিন আজব (মোরগ-২৪০২), ২৮ নম্বর ওয়ার্ডে আশরাফুল হাসান বাচ্চু (হাতি-৪৫৭৭) ও ২৯ নম্বর ওয়ার্ডে শাজাহান আলী (টিউবওয়েল-২৪২৯) এবং ৩০ নম্বর ওয়ার্ডে জামায়াত সমর্থিত আবদুস সামাদ (চাঁদ-৩১২৫) বিজয়ী হয়েছেন। এছাড়া স্বতন্ত্র কাউন্সিলরগণ হলেন যথাক্রমে ৩ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান হাবিব (বৈদ্যুতিক পাখা-৩৭৩২), ৯ নম্বর ওয়ার্ডে একেএম রাশেদুল হাসান টুলু (টিউবওয়েল-৩২০০), ১০ নম্বর ওয়ার্ডে আব্বাস আলী সরদার (হাতি-২৫৫৪), ২৬ নম্বর ওয়ার্ডে নূর মোহাম্মদ মোল্লা ফকির (বৈদ্যুতিক পাখা-২৬৮০)। সংরক্ষিত ওয়ার্ড সংরক্ষিত ওয়ার্ডের ৩, ৪ ও ৯ নং জোনের তিন নারী পুনঃনির্বাচিত হয়েছেন। বাকি ৭ জন নতুন মুখ। সংরক্ষিত জোনে নির্বাচিত কাউন্সিলরগণ হলেন ১নং জোনে তাহেরা বেগম মিলি (হরিণ-৮১২১), ২নং জোনে নাসিরা খানম (বালতি-৮২৮৮), ৩নং জোনে মুসলিমা বেগম বেলি (হরিণ-৫১৪৭), ৪নং জোনে বিলকিছ বানু (বালতি-৩৪২৩), ৫নং জোনে সামসুন নাহার (টিয়াপাখি-৫০৯২), ৬নং জোনে মমতাজ মহল (পেঁপে-৫০০৭), ৭নং জোনে নাজমা খাতুন (উড়োজাহাজ-৭৯৪৮), ৮নং জোনে শাহানাজ বেগম শিখা (সেলাই মেশিন-৫৯৭১), ৯নং জোনে মোসা. নূরুন্নাহার (পেঁপে-৮৪৩৬) এবং ১০নং জোনে সুলতানা রাজিয়া (বালতি-৮৩৪৮)।