মাত্র একটি মোটরসাইকেল
প্রকাশ : ১৬ জুন ২০১৩, ২২:২০
মোটরসাইকেলের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। রিকশাসহ সব গণপরিবহনের ভাড়া বৃদ্ধিজনিত অতিরিক্ত খরচ ও যানজটের মোকাবেলায় অনেকেরই একটি মোটরসাইকেল ক্রয় করার ইচ্ছা থাকলেও এর অত্যাধিক মূল্যের কারণে তা সম্ভব হয় না। আমদানি কর নির্ধারণ পদ্ধতিতে মোটরসাইকেলকে দু’টি শ্রেণিতে [১) Essential (আবশ্যিক) অর্থাত্ Cub টাইপ ৫০সিসি থেকে ১০০ সিসির মধ্যে এবং কম গতিসম্পন্ন। ২) Luxurious (শৌখিন) অর্থাত্ ৫০ সিসির ঊর্ধ্বে আমদানি নীতি মোতাবেক যা ব্রান্ডেড ও দ্রুত গতিসম্পন্ন] বিভক্ত করে অথবা প্রথম শ্রেণির মোটরসাইকেল-এর ক্রয় উত্তর রেজিস্ট্রেশন ফি বিআরটিএ কর্তৃক রদ করে মোটরসাইকেলের বাজার মূল্য কমানো সম্ভব।
আমরা সেই জনগণ যারা সরকারি কোটায় ট্যাক্সবিহীন নামি-দামি গাড়ির স্বপ্ন দেখতে পারি না। ট্যাক্সবিহীন কমমূল্যে একটি মোটরসাইকেল তো পেতে পারি। সরকারের উদ্যোগের অপেক্ষায় রইলাম।
মো. মজিবুর রহমান
৩৪ নাজিম উদ্দিন রোড,
ঢাকা