মেয়র কামালকে হিরনের অভিনন্দন
প্রকাশ : ১৬ জুন ২০১৩, ২২:৫০
বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামালকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত পরাজিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন। গতকাল রবিবার এক বিবৃতিতে বিদায়ী মেয়র নতুন মেয়রকে শুভেচ্ছা জানিয়ে চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। এছাড়া একই বিবৃতিতে টেলিভিশন প্রতীকের সকল নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হিরন। পাশাপাশি যে সকল সম্মানিত ভোটার তাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অতীতের ন্যায় ভবিষ্যতেও তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।