মৃত্যুবার্ষিকী

আকিকুন্নেছা আহমদ বিশিষ্ট লেখিকা ও চল্লিশ দশকের নারী আন্দোলনের অন্যতম নেত্রী আকিকুন্নেছা আহমদের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি উপ-মহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ মরহুম আবুল মুনসুর আহমদের স্ত্রী এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সাহিত্যিক মওলানা আহমদ আলী আকালুভির কন্যা। তার গুরুত্বপূর্ণ সাহিত্য রচনাবলীর মধ্যে রয়েছে ‘আধুনিক স্ত্রী’ ও ‘আধুনিক স্বামী’। মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় তার পরিবারবর্গ সবার কাছে বিশেষভাবে দোয়া প্রার্থী।