মারডকের ডিভোর্সের পেছনে টনি ব্লেয়ার
প্রকাশ : ১৬ জুন ২০১৩, ২৩:০২
মিডিয়া মোগল রুপার্ট মারডকের স্ত্রী ওয়েনডি ডেংয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্ক আছে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ধারণা করা হচ্ছে, ব্লেয়ারের সঙ্গে অবৈধ সম্পর্কের রেশ ধরেই তৃতীয়বারের মতো ডিভোর্সের ঘোষণা দিলেন মিডিয়া মোগল রুপার্ট মারডক। অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় এমন গুজব ছড়িয়েছে। খবর দ্য ডেইল মিরর এর।
গুজবকে নাকচ করে দিয়েছেন টনি ব্লেয়ার। ব্লেয়ারের মুখপাত্র, পরকীয়ার বিষয়টিকে মিথ্যা বলে উল্লেখ করেছেন। এমনকি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ারও বিষয়টিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। ব্লেয়ারের মুখপাত্র বলেন, আপনি যদি প্রশ্ন করেন, তাদের পরকীয়ার সম্পর্ক আছে, তাহলে উত্তর হচ্ছে ‘না’। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোয় মারডক ও ওয়েনডির ১৪ বছরের দাম্পত্য জীবনের অবসান হতে যাচ্ছে বলে খবর প্রকাশিত হয়। ৮২ বছর বয়সী মারডক বিবাহ বিচ্ছেদের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে আবেদন করেছেন। ১৯৯৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মারডক ও ওয়েনডি।