রাসিক সিটি নির্বাচন

বুলবুলকে সহায়তার আশ্বাস লিটনের

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নব-নির্বাচিত মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে অভিনন্দন ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও সদ্য বিদায়ী মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল রবিবার নবনির্বাচিত মেয়র বুলবুল দলীয় নেতাকর্মীদের নিয়ে বিদায়ী মেয়র লিটনের বাসায় গেলে তিনি নতুন মেয়রকে মিষ্টি মুখ করান। নবনির্বাচিত মেয়রও সদ্য বিদায়ী মেয়রকে মিষ্টি মুখ করান। এ সময় সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।