যুবদল ছাত্রদল নেতাদের মুক্তির দাবিতে ২০ জুন রংপুরে হরতাল
প্রকাশ : ১৬ জুন ২০১৩, ২৩:০৫
গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তি ও দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ২০ জুন রংপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। গতকাল রবিবার দুপুরে নগরীর পায়রা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে এই হরতালের ডাক দেয়া হয়। সমাবেশ থেকে হরতালের সমর্থনে ১৮ জুন রংপুরের আট উপজেলায় এবং ১৯ জুন রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়।