সংস্কার কাজের জন্য হাজির সংখ্যা কমালো সৌদি আরব
প্রকাশ : ১৬ জুন ২০১৩, ২৩:১৪
পবিত্র মক্কা নগরীর মসজিদ-উল-হারামের সমপ্রসারণের লক্ষ্যে সংস্কার কাজের জন্য সৌদি আরব চলতি বছর হাজীর সংখ্যা হ্রাস করেছে। দেশটির হজ্বমন্ত্রী বন্দর হাজ্জার জানান, কর্তৃপক্ষ এবার সৌদি আরবের অভ্যন্তরের হাজীর সংখ্যা অর্ধেক ও বিদেশ থেকে আসার হাজীর সংখ্যা ২০ শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ শনিবার রাতে মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, এটি একটি ব্যতিক্রমী ও সাময়িক সিদ্ধান্ত । খবর এএফপির।
গত বছর প্রায় ৩১ লাখ হাজী হজ্ব পালন করেন। যাদের অধিকাংশই বিদেশি। সৌদি হজ্বমন্ত্রী হাজ্জার বলেন, মসজিদ-উল-হারামের সমপ্রসারণের ফলে চার লাখ বর্গফুট স্থান যুক্ত হবে। ফলে এতে একই সময়ে ২২ লাখ মুসল্ল¬ী নামাজ আদায় করতে পারবেন।