বিয়ের ১ বছর পূর্ণ হতেই নিজেকে বদলে ফেললেন শুভশ্রী!

গত বছর এই দিনে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন টলি নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই বিয়ে নিয়ে টলি পাড়ায় হৈ চৈ কম হয়নি। আজ তাদের প্রথম বিবাহবার্ষিকী।

বিয়ের প্রথম বছর সেলিব্রেট করতে কিছুদিন আগেই দুবাইতে উড়ে গিয়েছেন যুগলে। সেখানে দারুণ আনন্দ করছেন জুটি তারা। ছবি-ভিডিও নিয়মিত শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। দুবাইয়ের বিখ্যাত প্যারাগ ডাইভিং ও করেছেন তারা।

আরও পড়ুন: চবিতে বিরল প্রজাতির ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

সবকিছু তো বেশ ভালই চলছে। তা হলে হঠাৎ আমূল বদলে গেলেন কেন নায়িকা? আসলে বাঙালি ঘরের রেওয়াজ হল বিয়ের এক বছরের মধ্যে মেয়েদের চুল কাটতে নেই। সে কারণে এতদিন চুলে কাঁচি চালাননি শুভশ্রী।

কিন্তু এখন আর তাকে পায় কে? পিঠ ছাপানো লম্বা চুল ছোট ছোট করে কেটে ফেললেন তিনি। অবশ্য কলকাতার জন্য তার এই হেয়ার কাট একেবারে পারফেক্ট। কলকাতার গরমে লম্বা চুল ম্যানেজ করাই দায়। সেই ছবি নিজেই শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। অ্যানিভার্সারি নিজেদের মতো করে সেলিব্রেটও করলেন তাঁরা। হাতে মেহন্দি পরতেও ভুললেন না শুভশ্রী।

ইত্তেফাক/বিএএফ