আজকের রাশিফল
প্রকাশ : ১৭ জুন ২০১৩, ২০:৩০
১৮ জুন, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
আজ ৪ঠা আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ এবং ৮ই শাবান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও বুধ। আপনার শুভসংখ্যা:৫ ও ৯। শুভবার:মঙ্গল ও বুধবার। শুভরত্ন:পান্না ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি:সাহসী, জঙ্গী ব্যক্তিত্বের অধিকারী। আপনি আবেগপ্রবণ ও স্পষ্টভাষী। আপনার তীব্র বাক্যবাণ অনেক দ্বন্দ্ব-সংঘাতে জড়িত করতে পারে। আপনি চতুর ও প্রখর বুদ্ধির অধিকারী। কারিগরি ও খুঁটিনাটি জটিলতা আপনি সহজে ধরতে পারেন। সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা আছে আপনার। জীবনে সাফল্যলাভের জন্য জঙ্গী মনোভাবের পরিবর্তে আপনাকে সংযমি ও কৌশলী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:বিটল গায়ক পলম্যাক কার্টনি, চিকিত্সা বিজ্ঞানী আলফস লেভান।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ কর্মহীনদের কর্মসংস্থানের প্রচেষ্টা সফল হতে পারে। নতুন কোনো কাজ-কর্মের ব্যাপারে কারো সাথে যোগাযোগ হতে পারে। বিক্রয়বাণিজ্য লাভযোগ আছে। ঠিকাদারদের জন্য দিনটি শুভ। অংশীদারী ব্যবসায় সাফল্য আসতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ বুদ্ধি খাটিয়ে কাজ করুন। কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ভালো-খারাপ সবকিছু চিন্তা করে নিন। চাকরিজীবীদের বদলির সম্ভাবনা আছে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। রোমান্স ও বিনোদন শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ প্রাপ্তিযোগ আছে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। ফলে সঞ্চয়ের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। কাজকর্মে অধিকতর মনযোগী হওয়ার চেষ্টা করুন। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। রোমান্টিক যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ আপনজনদের কারো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। ফলে মন খারাপ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। চাকরির ক্ষেত্রে সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আনন্দদায়ক কোনো সংবাদ পেতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ ভালো কোনো সুযোগ পেতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। শরীর ভালো নাও যেতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ চাররিজীবীদের জন্য দিনটি সামগ্রিকভাবে শুভ। কর্মস্থলে প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। কাজকর্মে সাফল্য আসতে পারে। অকারণে ঝুঁকি না নেয়াই ভালো। আশা পূরণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ প্রেম-প্রীতির ব্যাপারে দিনটি শুভ-সম্ভাবনাময়। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। শরীর খুব একটা ভালো যাবে না। সতর্ক থাকার চেষ্টা করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ আজ কোনো মূল্যবান দ্রব্যের ক্ষতি হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। বেকারদের কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। কাঙ্ক্ষিত সাফল্য না আসলে হতাশ হবে না। শরীরের প্রতি যত্ন নিন। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। দূরের যাত্রা শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয় কমাবার চেষ্টা করুন। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। কোন না কোন বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য তাগাদা দিন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ প্রযুক্তিবিদদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। ভালো কোন সুযোগ পেতে পারেন। ঠিকাদারী ব্যবসায় আজ খুব একটা ভালো না করতে পারেন। অকারণে বাধার সম্মুখীন হতে পারেন। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। অন্যথায় কোন ধরনের দুর্ঘটনার সম্মুখিন হতে পারেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ অংশীদারী ব্যবসায় সতর্ক থাকার চেষ্টা করুন। নতুন বিনিয়োগে সমস্যা সৃষ্টি হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। যোগাযোগ শুভ।