২০০ কোটির পথে রণবীর-দীপিকা
প্রকাশ : ১৭ জুন ২০১৩, ২০:৫০
বলা যেতে পারে এ বছরে বলিউডে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে এরইমধ্যে সর্বোচ্চ ব্যবসাটুকু করেছে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। মুক্তির এখনও তিন সপ্তাহ পূরণ হয়নি, এরইমধ্যে অনেকের মনেই ভয় ঢুকিয়ে দিয়েছে রণবীর-দীপিকা অভিনীত এই ছবিটি। সবচেয়ে বড় রেকর্ডটি করে মুক্তির প্রথম ৫ দিনে ১০০ কোটি রুপিরও বেশি আয় করে। এবার পা বাড়াচ্ছে ২০০ কোটির দিকে। এ সপ্তাহেই পূরণ হবে ছবিটির মুক্তির তৃতীয় সপ্তাহ। আর যেই হারে ব্যবসা করছে তাতে তৃতীয় সপ্তাহ সম্পন্ন হবে ১৭৫ কোটি রুপি দিয়ে। তাতে ভয়ে আছেন আমির ও সালমান খান। কারণ ২০২ কোটি রুপি আয় করে ‘থ্রি ইডিয়টস’ এবং ১৯৯ কোটি রুপি আয় করে ‘এক থা টাইগার’ বলিউড বক্স অফিসে প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে।