টুটুলের নতুন চলচ্চিত্র ‘গোল্লাছুট’
প্রকাশ : ১৭ জুন ২০১৩, ২০:৫২
তরুণ নির্মাতা শাহীন কবির টুটুলের প্রথম চলচ্চিত্র ‘এই তো ভালবাসা’ রিলিজ হয়েছে সম্প্রতি। এই ছবিটির পর চিত্রপরিচালক টুটুল এবারে নতুন ছবির নাম নিবন্ধন করছেন। এই চলচ্চিত্রের নাম ‘গোল্লাছুট’। তবে ছবিটি নিয়ে এখনও কোনো তারকা বা কলাকুশলী চূড়ান্ত করেননি। এই প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘প্রথম ছবির ভুল-ভ্রান্তি এবং অসঙ্গতি থেকেই পরের ছবিতে সাবধান হয়। তবে আমার প্রথম চলচ্চিত্র দীর্ঘ পরিশ্রমের ফসল। আলোচনা-সমালোচনা থাকবেই সেখান থেকেই আরো নতুন আরও চ্যালেঞ্জিং কিছু উপহার দেবো বলেই এই চলচ্চিত্র শুরু করছি। আশা করছি, এই ছবিটি সারাদেশের এক অনন্য রেকর্ড তৈরি করবে। তেমনই এক বড় স্বপ্ন নিয়েই কাজ এগোচ্ছি।’
উল্লেখ্য, দীর্ঘদিন টিভি নাটকের পর চলচ্চিত্র নির্মাণ শুর করেন শাহীন কবির টুটুল। তার এই চলচ্চিত্রটি মূলত নির্মাণ শৈলীতে কিছুটা উের গেলেও কমেডিয়ান সিদ্দিকের দুর্বল সংলাপ এবং পর্দায় দীর্ঘ উপস্থিতিতে ছবিটি সমালোচিত হয়। তবে নির্মাতা টুটুল বলেন, ‘যেকোনো নির্মাতার পক্ষে ছবি নির্মাণের চেয়েও কঠিন তাকে সুষ্ঠুভাবে রিলিজ দেওয়া। এরই মধ্যে চলচ্চিত্রের উন্নত কারিগরী সহায়তা এবং পোস্ট প্রোডাকশনের জন্য নির্মাতা ভারতের চেন্নাই এ সবকিছু চূড়ান্ত করে এসেছেন। একই সাথে তার ‘গোল্লাছুট’ ছবিটি বেশ কয়েকটি দেশে রিলিজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।’