চার কন্যা
প্রকাশ : ১৭ জুন ২০১৩, ২০:৫২
একুশে টেলিভিশনে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘চার কন্যা’। আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিকটি। চার কন্যার প্রতি পিতার নিজস্ব চিন্তাভাবনার প্রয়োগের হাস্যরসাত্মক কর্মকাণ্ড নিয়েই নাটকটির মূল কাহিনী। এতে অভিনয় করেছেন— আবুল হায়াত, ডলি জহুর, ফজলুর রহমান বাবু, জয়রাজ, অবিদ রেহান, সঞ্জিব, বন্যা মির্জা, ইলোরা গহর প্রমুখ।