জামায়াত নেতাদের জুডিসিয়াল কিলিংয়ের চেষ্টা চলছে
প্রকাশ : ১৭ জুন ২০১৩, ২১:৩৮
মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে মাওলানা সাঈদী ও মাওলানা নিজামীসহ শীর্ষ জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী সংসদ সদস্য আনম শামসুল ইসলাম। রবিবার সংসদে বাজেট বক্তব্যে তিনি এর পাশাপাশি আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ ও রাজনৈতিক উদ্দেশ্য আখ্যায়িত করে এই ট্রাইব্যুনাল বাতিল করা, সরকারকে প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে জামায়াত নেতাদের মুক্তি এবং জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার জন্য জাতীয় সংসদে সরকারের প্রতি আহবান জানান। সরকারি দলের সিনিয়র সদস্য শেখ ফজলুল করিম সেলিম তার বেশ কিছু বক্তব্যকে বিচারাধীন বিষয় এবং দেশের সংবিধান ও কার্যপ্রণালী বিধি আখ্যায়িত করে এক্সপাঞ্জ করার দাবি জানান।