শিশু একাডেমী সাহিত্য পুরস্কার পেলেন ডা. সজল আশফাক

স্বাস্থ্য নিবন্ধকার ডা. সজল আশফাক ১৪১৫ বাংলা সালের অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমী শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন। স্বাস্থ্য বিজ্ঞান প্রযুক্তি বিভাগে স্বাস্থ্যবিষয়ক ভ্রান্ত ধারণা নিয়ে লেখা বই ‘ভুল জানো? ভুল ভাঙ্গো’ বইয়ের জন্য তিনি এই পুরস্কার লাভ করেন। তার আগে তিনি ১৯৮৭ ও ’৮৮ সালে শিক্ষা মন্ত্রণালয় প্রবর্তিত পাবলিক লাইব্রেরি আয়োজিত একুশে সাহিত্য পুরস্কারে কবিতায় শীর্ষস্থান অধিকার করেন। স্বাস্থ্যবিষয়ক লেখালেখিতে অবদানের স্বীকৃতি হিসাবে ১৯৯৯ সালে তিনি পেয়েছেন প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. নূরুল ইসলাম প্রবর্তিত আনোয়ারা-নূর পুরস্কার। -প্রেস বিজ্ঞপ্তি