নওগাঁ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আবেদন

নওগাঁ জেলার মানুষ কাঠামোগত ও শিক্ষাগত দিক দিয়ে সবচেয়ে অবহেলিত। নওগাঁকে ধান উত্পাদনের প্রাণকেন্দ্র বলা হলেও এই পর্যন্ত এখানকার কৃষি ক্ষেত্রকে সমপ্রসারণের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলে এখানকার কৃষকেরা বেশি অগ্রসর হতে এবং কাঙ্ক্ষিত উত্পাদনের লক্ষ্যে পৌঁছাতে পারছে না। নওগাঁ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে প্যারীমোহন লাইব্রেরি যে উদ্যোগ নিয়েছে তা আজ সমস্ত নওগাঁবাসীর এক পরম চাওয়া। এ ব্যাপারে সরকার আশু প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে আশা করি মোহন, শাহী মসজিদ, নওগাঁ