চুক্তি শেষ হলে বায়ার্নে যাবেন লেভানডস্কি
প্রকাশ : ১৭ জুন ২০১৩, ২২:৩২
রবার্ট লেভানডস্কি বরুশিয়া ডর্টমুন্ডের সাথে চুক্তি শেষ হলেই তবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বায়ার্ন মিউনিখের সাথে যোগ দেবেন আগামী ২০১৪-১৫ মৌসুমে। গত সোমবারের তথ্যমতে ইংলিশ প্রিমিয়ার লিগের কোন ক্লাবে যাওয়ার সম্ভাবনাও শেষ হয়ে গেল লেভানডস্কির।
জার্মান দৈনিক বিল্ডের সংবাদে জানা গেছে বায়ার্ন পরিকল্পনা করেছে ২৪ বছর বয়সী পোলান্ডের স্ট্রাইকারকে বায়ার্ন ২০১৪-১৫ মৌসুমের শুরুতেই পেতে চায়। সেই সাথে ডর্টমুন্ড জানায় ২০১৪ সালের জুন পর্যন্ত চুক্তি শেষ হওয়া পর্যন্ত লেভানডস্কি থাকছেন। ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হ্যানস জোয়াকিম ওয়াটজকে বলেন, ‘রবার্ট অবশ্য বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে পরবর্তী মৌসুমে খেলবে। আমাদের পরিকল্পনার স্বচ্ছতা প্রয়োজন।’