ইস্পাহানি ক্রিকেট

রেলিগেশন এড়ানোর পথে শতদল, ফ্রেন্ডস ও রাইজিং স্টার

প্রিমিয়ার ক্রিকেটে টিকে থাকার লড়াইয়ে শতদল ক্লাব আরো একধাপ এগিয়ে গেল। গতকাল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ইস্পাহানি ক্রিকেটের রেলিগেশন পর্বে শতদল ক্লাব ১৮ রানে শতাব্দী গোষ্ঠীকে পরাজিত করে। শতদল ক্লাবের প্রতিবেশী ফ্রেন্ডস ক্লাবও টিকে গেল লড়াইয়ে। আগের দিন ফ্রেন্ডস ক্লাব পরাস্ত করলো আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে। রেলিগেশন পর্বের পাঁচ খেলার মধ্যে এ দুদল ৩টি করে ম্যাচে জিতেছে। এ পর্বের আরেক দল রাইজিং স্টার ক্লাব তাদের জয় অব্যাহত রেখেছে। তারা মোহামেডান স্পোর্টিং, শতাব্দী গোষ্ঠী ও আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে হারিয়ে রেলিগেশন শংকা থেকে মুক্ত হয়েছে।