মানিকগঞ্জ ক্রীড়া সংস্থাকে বসুন্ধরা গ্রুপের সহযোগিতা

বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে সব ধরনের সহযোগিতা ও স্টেডিয়ামের ছাদ নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে। সোমবার মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সাফওয়ান সোবহান, চেয়ারম্যানের প্রধান উপদেষ্টা মাহাবুব মোর্শেদ হাসান রুনু, বাংলাদেশ ডেভেলপমেন্ট গ্রুপের ভাইস চেয়ারম্যান দিলারা মোস্তফা জেলা ক্রীড়া কার্যালয় পরিদর্শন করেন। এসময় ক্রীড়া সংস্থার পক্ষে ছিলেন সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল, যুগ্ম সাধারণ সম্পাদক তায়েবুর রহমান টিপু, ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ছানুসহ অন্য কর্মকর্তারা। বসুন্ধরার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা মানিকগঞ্জ স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন এবং পশ্চিম গ্যালারির বাকি অংশে ছাদ নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।-প্রে:বি: