ডিগ্রী পাস পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশ : ১৭ জুন ২০১৩, ২২:৩৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্সের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে ডিগ্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ (চূড়ান্ত) পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় সারাদেশে ৬৪০ কেন্দ্রের ১ হাজার ৫৫১ কলেজের ৪ লাখ ৭১ হাজার ৪৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার ফল পাওয়া যাচ্ছে মোবাইল এসএমএস এবং ওয়েবসাইটে।