শিল্পী আজিজুর রহমান পেলেন অগ্রণী ব্যাংক পুরস্কার
প্রকাশ : ১৭ জুন ২০১৩, ২২:৩৫
‘এই আছি মৌমাছি’ গল্প বই অলংকরণের জন্য ‘অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার ১৪১৫’ পেয়েছেন শিল্পী আজিজুর রহমান। শীঘ্রই একটি অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হবে বলে বাংলাদেশ শিশু একাডেমী সূত্রে জানা গেছে। উল্লেখ্য, প্রতি বাংলা বছরে শিশুসাহিত্যের বিভিন্ন শাখায় এ পুরস্কার দেয়া হয়। -প্রেস বিজ্ঞপ্তি