কালিগঞ্জ পৌরসভা নির্বাচন

ভোট গ্রহণের জন্য ২০ জুন পৌরসভা এলাকায় ছুটি ঘোষণা

২০ জুন গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট পৌরসভা এলাকাধীন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারিগণ এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারিবৃন্দ তাদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ভোটের দিন (২০ জুন) পৌরসভা এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট পৌরসভা এলাকায় ভোটগ্রহণের দিন কোন পাবলিক পরীক্ষা থাকলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক/কর্মচারিদের সাধারণ ছুটির আওতা বহির্ভূত রাখা হবে। -তথ্য বিবরণী