একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ
প্রকাশ : ১৭ জুন ২০১৩, ২৩:১১
একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। যেসব কলেজে অনলাইনে আবেদন গ্রহণ করেছে তাদের তালিকা ঢাকা শিক্ষাবোর্ড প্রকাশ করেছে। অন্যদিকে যেসব কলেজে সরাসরি আবেদন গ্রহণ করা হয়েছে তাদের তালিকা সংশ্লিষ্ট কলেজের নোটিস বোর্ডে টানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের এক আদেশে গতকাল সোমবার বলা হয়, একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার ওপর যে স্থগিতাদেশ দিয়েছে, তা কেবল নটর ডেম কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কোর্টের এ আদেশের পর গতকাল দুপুরে ভর্তির জন্য মনোনীতের তালিকা প্রকাশ করে বোর্ড কর্তৃপক্ষ। জিপিএর ভিত্তিতে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা গত ১৬ মে প্রকাশ করা হয়। হাইকোর্টের নির্দেশনা থাকায় গত রবিবার পর্যন্ত ঢাকা শিক্ষাবোর্ড ফল প্রকাশ স্থগিত রাখে।