বরিশাল পলিটেকনিকে সারোয়ার-কামাল গ্রুপের মধ্যে সংঘর্ষ
প্রকাশ : ১৭ জুন ২০১৩, ২৩:১২
বরিশাল সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে গতকাল সোমবার দুপুর একটায় সদ্য বিজয়ী মেয়র আহসান হাবিব কামাল ও মজিবর রহমান সরোয়ার এমপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সরোয়ার সমর্থিত ছাত্রদল নেতা সুজন হাওলাদার বাবু গ্রুপের সঙ্গে নবনির্বাচিত মেয়র আহসান হাবিব কামাল সমর্থিত ছাত্রদল নেতা মইনুল ইসলাম রাজিব গ্রুপের সংঘর্ষ হয়। দুপুরে সুজন হাওলাদার বাবুর নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা নবনির্বাচিত মেয়র আহসান হাবিব কামালকে অভিনন্দন জানিয়ে ক্যাম্পাসে মিছিল বের করে। এ সময় তাদের বাধা দেয় মইনুল ইসলাম রাজিবের নেতৃত্বাধীন ছাত্রদল নেতাকর্মীরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে বেধে যায়।