আজকের রাশিফল
প্রকাশ : ১৮ জুন ২০১৩, ১৭:৫৪
১৯ জুন, ২০১৩ খ্রিস্টাব্দ, বধুবার
আজ ৫ আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ এবং ৯ শাবান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও বুধ। আপনার শুভসংখ্যা:১ ও ৫। শুভবার:রবি ও বুধবার। শুভ রত্ন:চুনী ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী, সৃজনশীল ও উচ্চাভিলাষী। আপনার স্মরণশক্তি ও বিশ্লেষণী ক্ষমতা প্রচুর। বিজয়ী হলেও আবেগের মধ্যে আপনি আদর্শবাদী ও সহানুভূতিশীল। নিজের মতে আপনি অনড়। যে কোন কাজে লেগে থাকার গুণ আছ আপনার। উচ্চাভিলাষী, অনুসন্ধিত্সা, ডিপ্লোম্যাসী ও অধ্যবসায় আপনাকে সাফল্যের স্বর্ণদ্বারে নিয়ে যেতে পারে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ফ্লিড মার্শাল আর্ল হেইগ, সাহিত্যিক ওসামুদাজাই, প্রিন্স ফিলিপ ডিউক অব এডেনবরা, দিলারা জামান, এ কে এম মোস্তাফিজুর রহমান।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ যে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা-ভাবনা করুন। অন্যথায় কাজকর্ম ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। শত্রুতা বৃদ্ধির আশংকা আছে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে। দুশ্চিন্তা কিছুটা হ্রাস পাবে। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। বদলির সম্ভাবনা আছে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ অনাকাঙ্ক্ষিত কোন সংবাদ পেতে পারেন। কোন গোপন তথ্য প্রকাশ পেতে পারে। দুর্ভাবনা বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। সময়ের কিছু পরিবর্তন আসবে। দায়িত্বপূর্ণ কোন কাজ সুস্থভাবে সম্পন্ন করতে পারবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আগুন থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। রোমান্টিক যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ সামগ্রিকভাবে দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিদ্যার্থীদের বিদেশ যাত্রা বাধাগ্রস্ত হতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। সহকর্মীদের সাথে ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। মহিলাদের স্ত্রীরোগ সম্পর্কে সতর্ক থাকতে হবে। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। পাওনা টাকা আদায় হবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ শিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক ব্যাপারে আজ কোন ঝুঁকি নিবেন না। কারো সাথে কোন ব্যাপারে বাজি ধরতে যাওয়া ঠিক হবে না। ধর্মীয় বিষয়ের উপর আগ্রহ বৃদ্ধি পাবে। সন্তানের কোন ব্যাপারে উদ্বেগবোধ করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। বাধা-বিপত্তি সত্ত্বেও কোন সুযোগ পেতে পারেন। যোগাযোগ শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ পারিবারিক কাজে ব্যয় বৃদ্ধির আশংকা আছে। আর্থিক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। নিজের ভুলের জন্য অনুশোচনা হতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। অংশীদারী ব্যবসায়ে সতর্ক থাকুন। দূরের যাত্রা শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। তবে তা আংশিক আদায় হওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক কার্যক্রমে না জড়ালেই ভালো করবেন। রাজনৈতিক সংঘর্ষে আঘাত প্রাপ্তির সম্ভাবনা আছে। প্রভাবশালী কারো সহযোগিতা পাবেন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশুনায় একটু চেষ্টা করলেই মন বসাতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ শরীর ভালো যাবে না। হঠাত্ কোন ধরনের সমস্যার উদ্ভব হতে পারে। বিদ্যার্থীদের বিদেশ গমনের চেষ্টা সফল হতে পারে। আপনজন কারো জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। অপ্রত্যাশিত কোন সুযোগ পেতে পারেন।