ঘুড়ি

আমার সাধের পাগলা ঘুড়ি উড়ে আকাশ জুড়ে, হাওয়ার যানে যায় চড়ে সে অনেক অনেক দূরে। ঘুড়ির সাথে ঘুড়ির খেলায় নাই তুলনা তার, অন্য ঘুড়ির সুতা কেটে মানিয়ে দেয় হার। কাটা ঘুড়ি হেলে দুলে পড়তে পড়তে যায়, খোকা খুকু ধরতে ঘুড়ি তার পিছু দৌড়ায়। আমার ঘুড়ি ছিনিয়ে যেই আনল তাকে বাকে, খোকা খুকু বোকা হয়ে তাকিয়ে যে থাকে।