উত্তর কোরিয়া বিষয়ে কঠোর হচ্ছে চীন :ওবামা
প্রকাশ : ১৮ জুন ২০১৩, ২১:০৮
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বিষয়ে চীনের অবস্থান আরো কঠোর হচ্ছে। ওবামা চীনের নতুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করে বলেন, তিনি আরো বেশি পরিমাণে বিশ্বের দায়িত্ব পালন করছেন।
সোমবার প্রচারিত এক সাক্ষাত্কারে ওবামা বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বিষয়ক সমস্যাটিকে চীন অনেক বেশি গুরুত্বের সঙ্গে নিচ্ছে।’