অস্ট্রেলীয় মন্ত্রীর এসিড সারভাইভারদের পাশে থাকার প্রতিশ্রুতি

অস্ট্রলীয় মন্ত্রী জুলি কলিনস এসিড সারভাইভারদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এসিড সহিংসতায় শিকার ৪৪ জনকে আইনি সহায়তা দেয়ার জন্যে ২৮ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করেন। এই অর্থায়ন করে অস্ট্রেলিয়ান এইড। মঙ্গলবার এসিড সারভাইভারস ফাউন্ডেশন পরিদর্শনের সময় তিনি এ প্রতিশ্রুতি দেন। এসিড সারভাইভার প্রতিনিধির হাতে চেক তুলে দেয়ার সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন অফিস ফর উইমেন, ডিপার্টমেন্ট অব ফ্যামিলিজ, হাউজিং এন্ড কমিউনিটি সার্ভিসেস এন্ড ইনডিজিনাস আ্য্যফেয়ার্স-এর মিনিস্টার অব কলিন্স চিফ অব স্টাফ লিসা মাইকো এবং ব্রাঞ্চ ম্যানেজার মাইরি স্টিলি, অস্ট্রেলিয়ান হাই কমিশনের চার্জ দ্যা আ্য্যফেয়ার্সমি. টিম বলটনিকফ, হাই কমিশনের সিনিয়র রিসার্চ এন্ড কমিউনিকেশন অফিসার সিমিন সাবিহা, অস্ট্রেলিয়ান এইড’এর কর্পোরেট অপারেশনস ম্যানেজার আমিনা চৌধুরী, অস্ট্রেলিয়ান এইড কাউন্সেলর প্রিয়া পাওয়েল, ফার্স্ট সেক্রেটারি (ডেভেলপমেন্ট কোপারেশন) জ্যাকুই পাওয়েল, এসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান। -প্রেস বিজ্ঞপ্তি