ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মশালা শুরু
প্রকাশ : ১৮ জুন ২০১৩, ২১:২৩
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের “এটুআই” (একসেস টু ইনফরমেশান) এর যৌথ উদ্যোগে ডিএসসিসি’র প্রতি ওয়ার্ডে নগর তথ্য ও সেবা কেন্দ্র স্থাপনের লক্ষ্যে গতকাল ১৮ জুন থেকে ২৪ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী উদ্যোক্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ১২০ জন উদ্যোক্তা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ নজমুল ইসলাম নগর ভবন মিলনায়তনে শুরু হওয়া এই কর্মশালা উদ্বোধন করেন।
কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনছার আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রকল্পের ইনটেন্ট কো-অর্ডিনেটর সুপর্না রায়, ডিএসসিসি’র সচিব মোঃ মাহবুব হোসেনও বক্তৃতা করেন। কর্মশালায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ ও সংস্থার অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।