আদাবরে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ গুলিবিদ্ধ ৫
প্রকাশ : ১৮ জুন ২০১৩, ২১:২৩
রাজধানীর আদাবরে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার রাত সোয়া ৯টার দিকে ৬ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারি ও সর্বশেষ গোলাগুলি শুরু হয়। এতে কমপক্ষে ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধরা স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন বলে জানা গেছে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মাঝে এ ঘটনা ঘটেছে। গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। গুলিবিদ্ধের ঘটনা সম্পর্কে ওসি কথা বলতে চাননি।