কানসাটে দশহরা গঙ্গাস্নান উত্সব
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জুন ২০১৩, ২১:৪৩
শিবগঞ্জ উপজেলার কানসাট গঙ্গাশ্রম ঘাটে হিন্দু সমপ্রদায়ের দশহরাগঙ্গাস্নান উত্সব অনুষ্ঠিত হয়। এ উত্সবে জেলার গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলাসহ রাজশাহী, নাটোর, নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সোমবার বিভিন্ন অনুষ্ঠানের পর মঙ্গলবার অনুষ্ঠিত হয় স্নানানুষ্ঠান। কানসাট বাজার সার্বজনীন পূজা কমিটির সভাপতি সুবধ দত্ত জানান, কথিত আছে ধর্মসাধক জাহ্নুমণি এই নদীতে আত্মবলীদান দিয়েছিলেন। আর সেই থেকে এখানে প্রতিবছর এই দিনে পালিত হয় গঙ্গাস্নান। তারা কানসাটের হিন্দু সমপ্রদায়ের তীর্থস্থানের জমি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধারের দাবি জানান। এ উত্সবকে ঘিরে কানসাট রাজবাড়ি মাঠে মেলা বসেছে।