নোয়াখালীতে কারামুক্ত বিএনপি নেতাকে গণসংবর্ধনা

প্রায় তিন মাস কারাভোগের পর সদ্য কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি চারবারের নির্বাচিত সাবেক এমপি মোহাম্মদ শাহজাহানকে গণসংবর্ধনা প্রদান করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। কারাগার থেকে মুক্তিলাভের পর নিজ জেলায় আগমন উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এক জনসমাবেশে তাকে সংবর্ধিত করা হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশিদ আজাদের সভাপতিত্বে লক্ষ্মীপুর-৪ আসনের এমপি আশরাফউদ্দিন নিজান প্রধান বক্তা ছিলেন।