আলফাডাঙ্গার ইউএনও পেলেন ইনোভেশন অ্যাওয়ার্ড

ফরিদপুরের ৯টি উপজেলার মধ্যে আলফাডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল খায়ের ইনোভেশন অ্যাওয়ার্ড-১৩ হিসেবে জেলার বর্ষসেরা উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন। উপজেলাকে ডিজিটা-লাইজেশনে বিশেষ অবদান রাখায় জেলা প্রশাসন তাকে বর্ষসেরা উপজেলা নির্বাহী অফিসার মনোনীত করেন। উপজেলা নির্বাহী অফিসারের অবদানের স্বীকৃতিস্বরূপ সকলকে উত্সাহিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্টিফিকেট ও ১টি মোবাইল ফোন সেট তাকে পুরস্কার প্রদান করা হয়।