টঙ্গীতে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

টঙ্গী বাজার দারুসসুন্নাত কেরামতিয়া মাদ্রাসা বোর্ডিংয়ে থেকে মো. আশিক এলাহী (১১) লেখাপড়া করে আসছিল। মাঝে মধ্যে তার বাবা মো. আবুল কালাম আজাদ মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে আসতেন এবং পুনরায় ছেলেকে উক্ত মাদ্রাসায় দিয়ে আসতেন। কিন্তু গত ১০ জুন সকালে তার বাবা ছেলের সাথে দেখা করে খাবার দিয়ে কাজের উদ্দেশ্যে চলে যান। কিন্তু ঐদিন উক্ত মাদ্রাসার শিক্ষক মাওলানা কাশেম তার বাবার মোবাইলে ফোন করে বলেন তার ছেলে আশিক এলাহী মাদ্রাসায় নেই। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।