দেশের ৬০ জেলায় নার্সারি মালিকদের মানববন্ধন আজ

নার্সারি শিল্পে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে আজ দেশের ৬০ জেলায় মানববন্ধন করবে নার্সারি মালিকদের জাতীয় সংগঠন ন্যাশনাল নার্সারি সোসাইটি-এনএনএস। মানববন্ধন শেষে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হবে। গতকাল এনএনএস সভাপতি ড. শাহ মো. সাইফুল ইসলাম ও মহাসচিব কৃষিবিদ মো. মোস্তফা আমীন সিদ্দিকী বুলবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, দেশের নার্সারি শিল্পে কর্মরতদের মধ্যে প্রায় ২০ ভাগই নারী। সোসাইটির বর্তমান সদস্য সংখ্যা প্রায় দশ হাজার। দেশের ৬২ জেলা ও ৩৬৭টি উপজেলায় সোসাইটির শাখা রয়েছে।