ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা গত রবিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোস্তফা কামাল। সভায় সমিতির সম্পাদক ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমের উপর সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন। এ ছাড়া সমিতির জেনারেল ম্যানেজার হিসেবে মোবারক হোসেনকে (টুটুল) নিয়োগ দেয়া হয়।-বিজ্ঞপ্তি