শ্রীপুর থানার এসআই সাসপেন্ড
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জুন ২০১৩, ২২:৫৩
শ্রীপুর মডেল থানার এস আই মোমেন সিরাজীকে মঙ্গলবার ঘুষ বাণিজ্যের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শ্রীপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত এস আই মোমেন সিরাজী গত ১৫ জুন শনিবার রাতে উপজেলার গোসিংগা ইউনিয়নাধীন নয়াপাড়া এলাকা থেকে একই গ্রামের ইয়াবাসেবী জুলহাস ও কথিত ইয়াবা ব্যবসায়ী এনামকে ৪৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গভীর রাতে মোটা অংকের উেকাচের বিনিময়ে মাদক ব্যবসায়ী এনামকে ছেড়ে দিলেও মাদক মামলায় ইয়াবাসেবী জুলহাসকে আদালতে প্রেরণ করে। বিষয়টি জানাজানি হয়ে গেলে সোমবার তাকে গাজীপুর পুলিশ লাইনে ক্লোজড করা হয়। মঙ্গলবার প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর এসআই মোমেন সিরাজীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে শ্রীপুর থানার পরিদর্শক নিশ্চিত করেছেন।