ঘটনা
প্রকাশ : ১৯ জুন ২০১৩, ১৮:১৫
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপির সঙ্গে এবার ছোটপর্দায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন জনপ্রিয় নাট্যাভিনেতা চঞ্চল চৌধুরী। ফারুক হোসেনের রচনা ও হিমেল আশরাফের পরিচালনায় খণ্ড নাটক ‘আমি ভালোবাসিনি’তে তারা দু’জন প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন।
সংগীতশিল্পী বালামের সুর ও সংগীতে একটি দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন শহীদ ও জুলি। এটাই তাদের প্রথম দ্বৈত গান। জনি হক গানটির কথা লিখেছেন। শহীদের দ্বিতীয় একক অ্যালবাম ‘নীল ছোঁয়া’য় থাকবে গানটি। জুলি এর আগে বালামের সুর ও সংগীতে গাইলেও শহীদের এবারই প্রথম এমন অভিজ্ঞতা।
ইতোমধ্যে নিজের তৃতীয় একক অ্যালবাম ‘পড়শি-৩’-এর কাজ গুছিয়ে এনেছেন সময়ের আলোচিত গায়িকা পড়শি। এ অ্যালবামটি আসছে রোজার ঈদেই প্রকাশ পেতে যাচ্ছে। এদিকে এ অ্যালবামের একটি গানের শুটিংয়ের জন্য ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন পড়শি।
এ বছর যুক্তরাষ্ট্রের সেরা সুন্দরীর খেতাব মাথায় তুললেন ইরিন ব্র্যাডি। লাস ভেগাসের প্ল্যানেট হলিউড রিসোর্ট ক্যাসিনোতে আয়োজিত সেরা সুন্দরী নির্বাচনের লড়াইয়ে ৫০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউএসএ ২০১৩ নির্বাচিত হয়েছেন ২৫ বছর বয়সী ইরিন।