মোহনার আসরে সংবর্ধনা অনুষ্ঠান
তাজুল ইসলাম রেজা, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০১৩, ১৮:২১
গত ১৪ জুন রাত ৮টায় গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মোহনার ৮৯তম সংগীত আসরে স্থানীয় প্রতিশ্রুতিশীল কিশোর কণ্ঠশিল্পী আসফি আক্তার শিখা ও আমন্ত্রিত রংপুর বেতারের শিল্পী রফিকুল ইসলাম বাবলুকে সংবর্ধনা প্রদান করা হয়। শিখাকে ফুল দিয়ে সিক্ত করেছেন চম্পা ও ক্রেস্ট দিয়েছেন সোনালি ব্যাংক গাইবান্ধা অঞ্চলের এজিএম আনোয়ারুল ইসলাম। অপরদিকে বাবলুকে ফুল দিয়ে অভিনন্দিত করছেন আলহামরা লায়লা শাপলা ও ক্রেস্ট দিয়েছেন মোহনার নিয়মিত দর্শক প্রবীর কুমার চক্রবর্তী। মোহনার এবারের আসরে আসফি আক্তার শিখা ও আমন্ত্রিত রংপুর বেতারের শিল্পী রফিকুল ইসলাম বাবলুর গানের সাথে শিল্পীদের যন্ত্রে সহযোগিতা করেছেন তবলায় প্রমতোষ সাহা ও মাহমুদ সাগর মহব্বত, কী বোর্ডে চুনি ইসলাম ও এসএম স্বাধীন, প্যাডে মাসুদ এবং গিটারে আলীম আল রাজী রাজিব।