কুমিল্লা সরকারি কলেজ থিয়েটারের সাংস্কৃতিক অনুষ্ঠান

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা সরকারি কলেজ থিয়েটারের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৫ জুন কলেজ মিলনায়তনে সানজিদা সুলতানা, সাবরিন আক্তার, খাদিজা আক্তার লিমা, আয়শা আক্তার সোহাগীসহ কলেজ থিয়েটারের সদস্যগণ মনোজ্ঞ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এর আগে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. একেএম আছাদুজ্জামান। হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. একেএম এমদাদুল হক, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রদীপ কুমার আচার্য্য, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আব্দুছ সালাম ও বাংলা বিভাগের শিক্ষক মোস্তফা সারওয়ার খান। বক্তারা বলেন, ‘শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকতে হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ড চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটাতে হবে।’