পথ নাট্যোত্সব সম্পন্ন
রুমী খোন্দকার, পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০১৩, ১৮:২২
পাবনা
‘মঞ্চের আলোয় আলোকিত হবে দেশ, সমৃদ্ধ হবে জাতি’—এ স্লোগানে পাবনায় উদযাপিত হলো তিন দিনব্যাপী রুচি-পাবনা ড্রামা সার্কেল পথ নাট্যোত্সব। নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেলের ৩২ বছর পূর্তি উপলক্ষে শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে এই উত্সব অনুষ্ঠিত হয়। উত্সবের পৃষ্ঠপোষকতা করেছে স্কয়ার কনজুমার প্রডাক্টস লিমিটেড। উদ্বোধনী নাটক হিসাবে পাবনা ড্রামা সার্কেলের ‘ওঝা’ নাটকটি মঞ্চস্থ হয়। এরপর জেলার ঈশ্বরদী উপজেলার সতীর্থ থিয়েটার ‘মানিক জোড়’, পাবনার থিয়োটার-৭৭ ‘বনকাব্য’ ও পাবনার অনুশীলন আশি ‘গরু’ নাটক পরিবেশন করে। উত্সবের দ্বিতীয় দিন শুক্রবার অনুষ্ঠান শুরু হয় বিকেল ৫টায়। এদিন শুরুতেই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আলোচনা পর্বে পাবনা ড্রামা সার্কেলের উপদেষ্টা মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজেদুল ইসলামসহ অন্যান্য অতিথি। সন্ধা ৭টায় পরিবেশিত হয় নাটক। এ পর্বে বিবতন যশোর ‘মনের আয়না’, বগুড়া থিয়েটার ‘লাল বৃত্ত’, সিরাজগঞ্জের মৃত্তিকা নাট্যশালার ‘ফেরারী নিশান’ ও চাটমোহরের সমন্বয় থিয়েটারের ‘আগুন ওয়ালা’ নামের আরও চারটি নাটক মঞ্চস্থ করে।